অফিসেই হঠাৎ মৃত্যু নারী ব্যাংককর্মীর (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩২ এএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার
গহর জাহান। ছবি সংগৃহীত
প্রাইম ব্যাংকের ঢাকার উত্তরার জসীমউদ্দীন রোড শাখায় কাজ করার সময় অসুস্থ হয়ে একজন নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার গহর জাহান গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে তার স্বজনরা জানিয়েছেন।
গহর জাহানের বড় ভাই মারুফ নেওয়াজ বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সহকর্মীরা গহরকে হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। গহর জাহানের বয়স হয়েছিল ৪৩ বছর। তার গ্রামের বাড়ি রাজশাহী শহরের মহিষবাথান এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞানে লেখাপড়া করে ২০০১ সালে চাকরিতে যোগ দেন তিনি। অবিবাহিত গহর জাহান বড় ভাই মারুফের উত্তরার বাসায় থাকতেন।
ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণ করা গহর জাহানের অসুস্থ হয়ে পড়ার ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। এতে দেখা যায়, দুপুর ১২টা ৩৩ মিনিটে ওই কর্মকর্তার ডেস্কে আসেন একজন নারী গ্রাহক। তার কাছ থেকে একটি কাগজ নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন গহর জাহান। এ সময় একাধিকবার নিজের গালে, নাকে-মুখে, চোখে হাত দিয়ে চেপে ধরতে দেখা যায় তাকে। পাশে রাখা গ্লাস থেকে তিনবার পানিও পান করেন তিনি। আরেকবার পানি পানের সময় তার মাথা সামনে ঝুঁকে টেবিলে লেগে যায়।
সঙ্গে সঙ্গে ওই নারী গ্রাহকসহ আশপাশের সহকর্মীরা এগিয়ে আসেন। তাকে সোজা করে চেয়ারে বসানোর চেষ্টা করেন একজন। কিন্তু চেয়ার থেকে নিচে পড়ে যান গহর জাহান। সেখানে রেখেই কিছুক্ষণ তার সেবা-শুশ্রুষা করেন সহকর্মীরা। প্রায় ১০ মিনিট পর তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা করেন তারা।
এভাবে সহকর্মীর মৃত্যুতে প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি আমাদের জন্য খুবই শোকের, খুবই কষ্টের। এভাবে কাজ করা অবস্থায় একজন সহকর্মীর মৃত্যু আমাদের ব্যাংকের সবাইকে মর্মাহত করেছে।’
ব্যাংকটির ওই শাখার ব্যবস্থাপক শারমিন আক্তার বলেন, ‘আমরা শোকাহত, স্তব্ধ। হাতের ওপর আমার বোন মারা গেলে কী বলব? গতকালই গহর জাহানের মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহীতে গ্রামের বাড়িতে। সেখানেই স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





