ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৩:০৪:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

অফিসে দুপুরে খাওয়ার পর ঘুম ঘুম ভাব হলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কর্মব্যস্ত অফিসে দুপুরে খাওয়া শেষ করলেই অনেকের ঘুম ঘুম ভাব চলে আসে। এমন অবস্থায়  কী করবেন, অনেকেই তা ভেবে পান না। এই পরিস্থিতি এড়াতে কী করবেন চলুন জেনে নেই-

এক.
দুপুরের খাবারে অবশ্যই বিরিয়ানি, তেলেভাজার মতো অতিরিক্ত তেল-চর্বিজাতীয় খাবার বাদ দিন। শস্যজাতীয় ও ফাইবারযুক্ত খাবার খাবেন। এছাড়া প্রক্রিয়াজাত খাবার ও সফট ড্রিংস খাবেন না। কেননা চিনি ও চর্বিজাতীয় জাতীয় খাবার খেলেই ঘুম পাবে।


দুই.
দুপুরের খাবারে ফাইবারে ভরা সবুজ শাকসবজি খাবেন। ফাইবার জাতীয়  খাবার রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এর ফলে আপনার ঘুম ঘুম ভাব আর থাকে না। দুপুরে খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করে কাজে বসুন।

তিন. 
বাড়ির খাবার নিয়ে আসুন। এটা আপনার জন্য বেশি স্বাস্থ্যকর হবে।

চার.
প্রতিদিন রাতে যেন সাত থেকে আট ঘণ্টার ঘুম হয় সে দিকে নজর রাখুন। রাতে ঘুম ঠিকঠাক হলে আলস্য থাকবে না। ভাল ঘুমের কারণে শরীরে লেপটিন নামক হরমোন নিঃসৃত হয়, যা আমাদের খাবার পরিপাকে সাহায্য করে।


পাঁচ.
দুপুরে খাওয়ার পর ক্লান্তি ভাব বেশি হলে ডায়বিটিস কিংবা প্রি-ডায়বিটিসের লক্ষণ হতে পারে। এরকম হলে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন।