অফিসে যৌন হয়রানি, ডাক্তারের আত্মহত্যা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
তিন সহকর্মীর কাছে যৌন হয়রানির শিকার হয়ে ডা. পুনম ভোরা নামে এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। বুধবার ভারতের উত্তর এভিনিউয়ের নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। ৫২ বছরের ওই চিকিৎসক আরএমএল হাসপাতালের রেডিওলজিস্টের পরামর্শদাতা ছিলেন।
চিকিৎসকের মৃত্যুর পর ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে ডা. পুনম ভোরা অভিযোগ করেন, কর্মক্ষেত্রে তিন সহকর্মীর দ্বারা তিনি যৌন হয়রানির শিকার হয়েছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ঘটনার সময় ওই চিকিৎসকের স্বামী ও সন্তানরা বাইরে ছিলেন। দুপুরের দিকে বাসায় ফিরে তারা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় তারা পুলিশকে জানান। পরে দুপুর ১টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় চিকিৎসক পুনমের লাশ উদ্ধার করে। এদিন তার সাপ্তাহিক ছুটি ছিল।
নয়াদিল্লির জেলা পুলিশ কমিশনার মধুর ভার্মা বলেছেন, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তিনি জানান, অভিযুক্তরা ওই চিকিৎসককে অপমানিত ও হয়রানি করেছিল, যা তাকে আত্মহত্যার পদক্ষেপ নিতে বাধ্য করেছিল। চাপ কিংবা হতাশা থেকে তিনি এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন।
মধুর ভার্মা বলেন, তদন্তে অভিযুক্ত তিনজন ছাড়াও হাসপাতালের সিনিয়র কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ফরেনসিক টিম ইতিমধ্যেই ওই চিকিৎসকের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছে। ওই চিকিৎসকের মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তার পরিবারের সদস্যদের বক্তব্যও রেকর্ড করা হয়েছে।
ওই চিকিৎসকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান পুলিশের ওই কমিশনার।
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











