অবশেষে মধ্যরাতে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ৩ মে ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
পুরো এপ্রিল জুড়ে ছিল তাপপ্রবাহ। টানা তাপপ্রবাহের মধ্যে অসস্তিতে কেটেছে নগরবাসীর জীবন। তীব্র গরমে সারাদেশে জনজীবন ছিল বিপর্যস্ত। বিপর্যস্ত ছিল রাজধানীবাসীও। অবশেষে বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী।
বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় হয়েছে স্বস্তির বৃষ্টি। সেই বৃষ্টির পানিতে ভিজে শরীর-মন শীতল করতে অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। অনেকে ছাদে উঠে ভিজেছেন বৃষ্টির পানিতে। বৃষ্টি যেন জীবনের গতি আরও ছন্দময় করে দিয়েছে। আকাঙ্খিত বৃষ্টিতে মন-প্রাণ জুড়িয়েছেন নগরবাসী।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় ঝুম বৃষ্টি। অনেক এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। রাজধানীর পুরান ঢাকার লালবাগ, মালিবাগ, মৌচাক, রামপুরা, বনশ্রী, কারওয়ান বাজার, ফার্মগেটসহ রাজধানীর অধিকাংশ এলাকায় বৃষ্টি হয়।
বৃষ্টির দেখা পেয়ে গভীর রাতে বৃষ্টিতে ভিজতে ঘর থেকে বেরিয়ে পড়েছেন মালিবাগের শফিকুল ইসলাম।
তিনি বলেন, কয়েকদিনের তীব্র গরমে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। শরীরে ঘামাচি উঠে গেছে। বৃষ্টির নামার পর আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বৃষ্টির পানিতে ভিজে শরীর ও মন শীতল করে নিলাম।
তিনি আরও বলেন, বাসায় এসি নেই। যারা এসির মধ্যে ছিলেন, তারাতো ঠান্ডাই ছিলেন। তারা বৃষ্টির মর্যাদা বুঝবেন না। বৃষ্টির পানিতে ভেজার আনন্দও পাবেন না। বৃষ্টির ফলে পরিবেশ অনেকটা শীতল হয়েছে। খুব ভালো লাগছে।
রাজধানীর কারওয়ান বাজারে বৃষ্টিতে ভিজছিলেন কয়েকজন শ্রমিক। ভিজে ভিজে নেচে গেয়ে আনন্দ করছিলেন তারা। তাদের মধ্যে খোকন নামের একজন বলেন, খুব ভাল লাগছে বৃষ্টিতে ভিজে। শরীর-মন দুটোই ঠান্ডা হয়ে গেছে।
তিনি আরও বলেন, আল্লাহ চাইলে সব পারেন। দেখলেনতো। ভিজলে আসেন আপনারও ভাল লাগবে।
এর আগে, বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার, রায়েরবাগসহ একাধিক এলাকায় বৃষ্টি হয়েছে।
সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মেঘের দেখা মেলে। অবশেষে রাত ৯টার দিকে সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার, রায়েরবাগসহ একাধিক এলাকায় বিদ্যুতও চমকানোর সঙ্গে কাঙ্ক্ষিত বৃষ্টি শুরু হয়।
এরপর ক্রমে বাড়তে থাকে বৃষ্টির তীব্রতা। অবশ্য ১৫ মিনিট পর বৃষ্টি অনেকটা থেমেও যায়। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। এরপর রাত বারোটার পর গভীররাতে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া বৃহস্পতিবার চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেটেও। তবে বৃষ্টির প্রবণতা চট্টগ্রাম অঞ্চলে বেশি। সন্ধ্যা ৬টা পর্যন্ত কুতুবদিয়ায় সবচেয়ে বেশি ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






