অবশেষে মিলন হচ্ছে রোমিও-জুলিয়েটের!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
নাম ‘রোমিও’ হলেও গত ১০ বছরেও জুলিয়েট জোটাতে পারেনি। না, কোন প্রেমের সিনেমার গল্প নয়! শেক্সপিয়ারের রোমিও-জুলিয়েট`র আধুনিক সংস্করণও এটা নয়। রোমিও আসলে একটি বিরল প্রজাতির পুরুষ ব্যাঙ! এটি একটি সেহোয়েলসাস ওয়াটার ফ্রগ। বলিভিয়ার বাসিন্দা।
শেষমেশ তাই আসরে নামতে হয় কোচাবাম্বা ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষকে। কারণ, ‘রোমিও’র হাতে যে সময় বেশি নেই! গত বছরের ফেব্রুয়ারির দিকে একটি ডেটিং ওয়েবসাইটে রোমিওর জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। ১৫ হাজার ডলারের একটি তহবিলও গড়ে তোলা হয় রোমিওর জন্য। দেখতে দেখতে সে তহবিলে জমা হয় প্রায় ২৫ হাজার ডলার। কিন্তু কোথায় জুলিয়েট? রোমিওর হাতে আর মাত্র আর ৪ বছর!
তবে শেষ পর্যন্ত পাওয়া গেছে জুলিয়েটকে।
রোমিওর জন্য গড়ে তোলা তহবিলের টাকায় রোমিওর প্রেমিকার খোঁজে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছিল বলিভিয়ার মেঘ-অরণ্যে। আর সেখানেই খোঁজ মিলেছে জুলিয়েটের। খুব শীঘ্রই রোমিও-জুলিয়েটকে মিলিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞরা। রোমিও-জুলিয়েটের একে অপরকে ভাল লাগবে, এমনটাই আশা বিশেষজ্ঞদের। তাই নির্ঘাত অবলুপ্তির হাত থেকে বাঁচানো যাবে রোমিও-জুলিয়েটের প্রজাতিকে।
বিশেষজ্ঞদের দাবি, এই ব্যাঙ বড়জোড় ১৫ বছর বাঁচে। এখন তার বয়স প্রায় ১২ বছর! তাই বিরল এই ব্যাঙের প্রজাতিকে অবলুপ্তির হাত থেকে বাঁচাতে রোমিওর জন্য জুলিয়েট খুঁজতে উদ্যোগী হয়েছিলেন কোচাবাম্বা ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষ।
-জেডসি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



