ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১০:৫১:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

অবসর নিয়ে গ্রামে থাকবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজনীতি থেকে অবসর নেয়ার পর গ্রামে চলে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, ‘যখন আমি রাজনীতি থেকে অবসর নেব, আমার গ্রামে চলে যাবো। এটিই আমার সিদ্ধান্ত।’ মঙ্গলবার সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা পার্টি’র (ভিডিপি) ৩৯তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের পারফরমেন্স প্রদর্শন করেন।

আনসার ও ভিডিপি লেকে আনসার সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকায় উঠে দুই শিশুর নৃত্য দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।  তিনি বলেন, নৌকায় এই দৃশ্য দেখে কিশোর বেলার স্মৃতি স্মরণে আসছে।

শেখ হাসিনা বলেন, আমার পিতামহের একটি বিরাট পানসি নৌকা ছিল, এটিতে দুইটি কক্ষ ও জানালা ছিল। আমি যখন এটিতে উঠতাম, জানালার কাছে বসে আমার হাত দিয়ে পানি স্পর্শ করতাম।

তিনি বলেন, নৌকায় অন্যরাও থাকতো। বিশেষ করে আমার ভাই (শেখ) কামাল, সে নৌকার ছাদ থেকে লাফ দিতো এবং নৃত্য করতো। যখন আমি নৌকা দেখি, আমার কিশোরী বেলার স্মৃতি স্মরণে আসে।

প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো গ্রামের লোকদের কাছে শহরের সব সুযোগ সুবিধা পৌঁছে দেয়া, যেন তারা উন্নত জীবন পায় এবং সুন্দরভাবে বসবাস করতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধান, কূটনীতিকসহ বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

-জেডসি