অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ এএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চারজন সাংবাদিক। রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওই সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও সম্মানী তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, ঢাকা স্ট্রিমের স্টাফ রিপোর্টার তৌফিক হাসান, চ্যানেল আইয়ের প্রতিবেদক রিয়াজুল ইসলাম রিয়াজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মাসুম কামাল এবং দৈনিক সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক মো. শাহেরীন আরাফাত।
বিএনডব্লিউএলএ’র সিমস-২ প্রকল্পের আওতায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ২৫ জন সাংবাদিকের প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ পুরস্কার দেওয়া হয়। তিন সদস্যের জুরি বোর্ডের যাচাই-বাছাই ও মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং ন্যায়বিচার পাওয়ার পথে বাধাগুলো তুলে ধরতে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব বিবেচনায় এ পুরস্কারের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথিরা পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের প্রতিবেদনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের প্রত্যাশা জানান।
বক্তারা বলেন, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই। এ খাতে প্রতারণা, শোষণ ও আইনি জটিলতার চিত্র বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে পারলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হবে। এ বিষয়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বিএনডব্লিউএলএর সভাপতি অ্যাডভোকেট সিমা জাহুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদুল হক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মনিটরিং সেলের পরিচালক নাজমুল ইসলাম সরকার, জুরি বোর্ডের সদস্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী আবদুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী ও চ্যানেল আইয়ের প্রধান বার্তা মো. মীর মাসরুরজ্জামান রনি, ডিবিএলএ প্রতিনিধি রিফাত আরা সুলতানা, বিএনডব্লিউএলএর পরিচালক আশরাফুল হক, প্রকল্প ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা, প্রকল্প সমন্বয়ক সাজ্জিদ আহমেদ ও সদস্য অ্যাডভোকেট ফেরদৌস নিগারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু





