অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রেখেছেন আবদুল মুহিত
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ পিএম, ১৯ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখে গেছেন বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ‘কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত’। জাতীয় জীবনে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান।
তিনি বলেন, “অল্প সময়ে ‘কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত’ স্মারকগ্রন্থটি সম্পাদনা করা হয়েছে যা প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে তার সম্পর্কে জানতে ও অনুপ্রাণিত করতে সহায়তা করবে গ্রন্থটি। ‘কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত ট্রাস্ট’ গঠন করা হয়েছে, যা উন্নত জাতি গঠনে ভূমিকা রাখবে।”
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে বাংলাদেশ বিচিত্রার সম্পাদক আলাউদ্দিন আল আজাদের সম্পাদনায় ‘কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার আজ এসব কথা বলেন। এসময় স্পিকার স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
তিনি বলেন, সাদা মনের আলোকিত গুণী ব্যক্তিত্ব ছিলেন কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত। অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, আমলা, কূটনীতিবিদ হিসেবে আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিত্বের উপস্থাপনা গ্রন্থটির অনন্য বৈশিষ্ট্য। এগারোবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে অর্থমন্ত্রী হিসেবে নয়বার বাজেট পেশ করেছেন তিনি। বয়স ছাপিয়ে উঠেছিল তাঁর কর্মোদ্দীপনা। অত্যন্ত সুষ্ঠু ও সুচারুরূপে তিনি কার্যক্রম পরিচালনা করতেন। কোন প্রস্তাব যুক্তিসঙ্গত হলে তিনি তা সাদরে গ্রহণ করতেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নে উন্নয়ন সহযোগী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের ভূমিকা অনন্য। দারিদ্র্য হ্রাস, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী উদ্যোক্তাদের জন্য সহায়তা ইত্যাদি কাজে তিনি গঠনমূলক ভূমিকা রেখে গেছেন। পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে চাকরিরত অবস্থায় তিনি সাহসিকতার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ ও মহান স্বাধীনতার পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি স্বাধীনতা পদক লাভ করেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে ও এ কে এম নুরুল ফজল বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রফেসর ড. সৈয়দ মোদাচ্ছের আলী, ইনাম আহমেদ চৌধুরী ও শাইখ সিরাজ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের বোন জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন এবং তার বন্ধু, সুহৃদ, পেশাগত ও রাজনৈতিক সহকর্মীরা আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











