ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১০:০৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের মিলগ্রোম ও উইলসন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন।তারা হলেন- যুক্তরাষ্ট্রের পল আর. মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন। নিলাম তত্ত্বের উন্নয়ন ও এর নতুন সংস্করণ উদ্ভাবনের কারণে তারা এই পুরস্কার জিতেছেন,যার প্রাইজমানি ১১ লাখ ডলার।আজকের অর্থনীতিতে নোবেল পুরস্কারের ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো চলতি বছরের নোবেল পুরস্কারের পর্ব।

রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই পুরস্কার ঘোষণা দেয়া হয়।

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। তাদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি।

গত সোমবার (০৫ অক্টোবর) চিকিৎসায় নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং গতকাল সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

-জেডসি