অর্থনৈতিক ব্যবস্থায় ডলারের প্রভাব খতিয়ে দেখব: গীতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০১ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কলকাতার মেয়ে গীতা গোপীনাথ। ভারতীয় বংশোদ্ভূত গীতাই প্রথম নারী, যিনি আইএমএফ-এর শীর্ষ পদে বসলেন।
গত সপ্তাহে আইএমএফ-এর দায়িত্ব গ্রহণ করেছেন গীতা গোপীনাথ। যদিও অর্থনীতিবিদ হিসাবে আইএমএফ-এ তার অভিষেক হয় গত বছর অক্টোবরেই। ৩১ ডিসেম্বর আইএমএফ-এর অর্থনৈতিক কাউন্সিলর ও গবেষণা বিভাগের ডিরেক্টর পদ থেকে অবসর নিয়েছেন মরি ওবস্টফেল্ড। তার জায়গায় এলেন ৪৭ বছরের গীতা।
বর্তমানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন গীতা। ইউনিভার্সিটি গেজেটে সম্প্রতি তার একটি সাক্ষাত্কার প্রকাশিত হয়। তাতে আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিন ল্যাগার্দের ভূয়সী প্রশংসা করেন তিনি।
তিনি জানান, আইএমএফ-এর প্রথম নারী উপদেষ্টা পদে বসতে চলেছেন তিনি। যার পুরো কৃতিত্বটাই ল্যাগার্দের। নেত্রী হিসাবে তার তুলনা হয় না। সারা বিশ্বের নারীদের কাছে অনুপ্রেরণা তিনি।
আইএমএফ-এর দায়িত্ব হাতে পেয়ে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবেন তিনি, তা নিয়ে প্রশ্ন করলে গীতা জানান, আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনীতিতে এই মুহূর্তে ডলারের প্রাধান্য রয়েছে। ডলারের মাধ্যমেই একে অপরের সঙ্গে লেনদেন চালায় বেশিরভাগ দেশ। কিন্তু আন্তর্জাতিক মূল্য এবং অর্থনৈতিক ব্যবস্থায় তার কী প্রভাব পড়ছে, তা খতিয়ে দেখাই লক্ষ্য আমার।
আইএমএফ-এ যোগ দেওয়ার আগে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন গীতা গোপীনাথ। ১৯৭১ সালে কলকাতায় জন্ম তার। মা-বাবা কেরালার তবে বেড়ে ওঠা মহীশূরে। দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক নেন তিনি। দিল্লি স্কুল অফ ইকনমিকস থেকে স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা শেষ করেন। অর্থনীতিতে ডক্টরেট করেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এবং প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে। ২০১০ সালে হার্ভার্ডের অর্থনীতি বিভাগের স্থায়ী অধ্যাপিক নিযুক্ত হন গীতা। ২০১৬ সালে পিনারাই বিজয়নের কেরল সরকারের অর্থনৈতিক উপদেষ্টা করা হয় তাকে। সূত্র: আনন্দবাজার।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










