অশান্ত মন শান্ত করার সহজ কিছু উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বর্তমান যুগ কর্মব্যস্ততার। পড়াশোনা হোক বা অফিসের কাজ— সারাদিন চাপে থাকতে হয় আমাদের। তার ওপর আছে পরিবার বা ব্যক্তিগত নানা সময়। এতকিছু পর মন অশান্ত হওয়াই স্বাভাবিক।
স্ট্রেস, টেনশনের কারণে চঞ্চল হয়ে ওঠে মন। এসবের ছাপ পড়ে কাজ কিংবা পড়ায়। তাই মন শান্ত রাখা জরুরি। কীভাবে মন শান্ত রাখা যায় জানুন-
স্ট্রেসের কারণ খুঁজে বের করুন
স্ট্রেস দূর করতে চাইলে সবার আগে এর কারণ খুঁজে বের করতে হবে। হতে পারে কোনো মানুষের আচরণে আপনি অশান্ত হয়ে পড়েছেন। কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো পোস্ট বা লেখায় মানসিক চাপ অনুভব করছেন। স্ট্রেসের কারণ নির্দিষ্ট কোনো ঘটনা বা পুরনো অভিজ্ঞতা হতে পারে। এই কারণটি খুঁজে বের করতে হবে।
যদি সমস্যার কোনো সমাধান থাকে তবে সেটি করুন। আর যদি কিছুই করার না থাকে তবে বিষয়টি মন থেকে বাদ দিন। সমস্যাকে দুইভাগে ভাগ করুন।
প্রথম ভাগে রাখুন সেই সমস্যাগুলো যেগুলোর সমাধান আপনার হাতে রয়েছে। সেক্ষেত্রে সমাধানের চেষ্টা করুন। আর দ্বিতীয় ভাগে রাখুন যে সমস্যাগুলি আপনার হাতে নেই। এমন সমস্যাগুলি মন থেকে সম্পূর্ণ বাদ দিন। যা আপনার হাতে নেই, তাই নিয়ে আলোচনা করে বা মন খারাপ করে সময় নষ্ট করবেন না।
গভীর শ্বাস নিন
মন শান্ত করে লম্বা করে গভীর শ্বাস নিন। এতে প্রেশার ও পালস রেট কমবে। ফলে মন শান্ত হবে ধীরে ধীরে।
ব্যায়াম করুন
মন শান্ত করার একটু কার্যকরী উপায় ব্যায়াম করা। নিয়ম করে ব্যায়াম করলে শরীরে এমন হরমোনের নিঃসরণ ঘটে যা মন ভালো করতে সাহায্য করে। চাইলে যোগব্যায়ামও করতে পারেন।
সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার খান
খাদ্যতালিকায় রাখুন ডার্ক চকোলেট, কোনো প্রিয় ফল বা সুস্বাদু এবং স্বাস্থ্যকর কোনো খাবার। পছন্দের খাবার খেলে অক্সিটোসিন বা হ্যাপি হরমোনের ক্ষরণ হয়।
সমস্যা শেয়ার করুন
কথায় বলে, মনের কথা কাউকে বললে মন হালকা হয়। কাছের মানুষ বা প্রিয় বন্ধুকে সমস্যার কথা বলুন। এতে সমাধানের উপায় যেমন মিলতে পারে, তেমনি মনও শান্ত হবে।
বিশ্রাম নিন
মন অশান্ত হয়ে পড়লে ঘুমানোর চেষ্টা করুন। ৮-৯ ঘণ্টার ঘুম মনকে অনেকটাই শান্ত করে। কারণ অনেকসময় ক্লান্তির কারণেই আমাদের মন বেশি স্ট্রেসড হয়ে থাকে। রাত না জেগে জলদি ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন।
.
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








