অস্কার মাতাবেন তিন নারী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
চলতি মাসেই ঘোষণা করা হয়েছে ৯৪তম অস্কার আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা। সে সময় গুঞ্জন ছিল আবারো অস্কারে ফিরছে উপস্থাপক। এবার সেই জল্পনা সত্যি হলো। আসরটি সঞ্চালনা করবেন আমেরিকান অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এই আয়োজনে এবারই প্রথম একসঙ্গে তিন নারী সঞ্চালক দেখা যাবে। তাদের মধ্যে দুই জন কৃষ্ণাঙ্গ ও একজন শ্বেতাঙ্গ। আগামী ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে দেখা যাবে এই ত্রয়ীর হাস্যরসধর্মী সঞ্চালনা। গতকাল তাদের নাম ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।
অস্কারের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিন অভিনেত্রী বলেছেন, ‘কিছুক্ষণের জন্য হলেও দর্শকরা ভালো সময় কাটাতে প্রস্তুত হোক।’এবারের আসরের প্রযোজক উইল প্যাকার বলেন, ‘চলচ্চিত্রপ্রেমীদের একত্র করবে এবারের আয়োজন। ভিন্ন ধরনের কৌতুকশৈলী দেখানো দৃঢ়চেতা ও হাসি-খুশি তিন নারীকে একমঞ্চে আনছি আমরা। রেজিনা, অ্যামি এবং ওয়ান্ডা কাজটা করতে গিয়ে যে মজা পাবেন সেটাই দর্শকদের সামনে ফুটে উঠবে। অনুষ্ঠানে অনেক চমক থাকছে। ঘটতে পারে যেকোনো কিছু!
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`

- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী