৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
মার্কিন তারকা কাইলি জেনার। ছবি : এক্স থেকে নেওয়া
ফ্যাশন শোয়ে ৬১০ কোটি টাকার হীরার অন্তর্বাস পরে র্যাম্পে হাঁটলেন মার্কিন তারকা কাইলি জেনার। বিশ্বখ্যাত অন্তর্বাসের ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেটের এবারের আয়োজনে তাঁর পোশাকটি ছিল অন্যতম আকর্ষণ।
রোববার রাতে অনুষ্ঠিত এই ফ্যাশন শোয়ে কাইলির পরনে ছিল গয়নার ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কো.-এর তৈরি বিশেষ একটি অন্তর্বাস। এতে বসানো হয়েছে ৯১টি সাদা হীরা। মাঝখানে রয়েছে ৭৫ ক্যারেটের বেশি ওজনের একটি হলুদ হীরা। এর দাম ৫ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১০ কোটি টাকা।
ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোয়ে ‘ফ্যান্টাসি ব্রা’ নামে পরিচিত এ ধরনের বিশেষ অন্তর্বাস ১৯৯৬ সাল থেকে তৈরি হচ্ছে। তবে এবারেরটির দাম আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।
শো দেখতে উপস্থিত ছিলেন টিমোথি শ্যালামে, ক্রিস জেনার ও নিকোল কিডম্যানের মতো তারকারা। র্যাম্পে হাঁটেন জোয়ান স্মলস, ক্যান্ডিস সোয়ানেপোল, পালোমা এলসেসার ও অ্যালেক্স কনসানির মতো মডেলরা। বেলা হাদিদের হাঁটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছিল ক্যাটসি, মেগান থি স্ট্যালিয়ন ও টেট ম্যাকরায়ের সরাসরি সংগীত পরিবেশনাও।
একসময় নানা বিতর্কে চাপে পড়েছিল ভিক্টোরিয়াস সিক্রেট। নির্দিষ্ট ধরনের শরীরের গড়নকে বেশি গুরুত্ব দেওয়া এবং জেফরি এপস্টিনকে ঘিরে বিতর্কের কারণে সমালোচনার মুখে পড়ে ব্র্যান্ডটি। ২০১৯ সালে বন্ধ হয়ে যায় তাদের নিয়মিত ফ্যাশন শো।
২০২৪ সালে আবারও ফ্যাশন শো আয়োজনের মধ্য দিয়ে ফেরার চেষ্টা শুরু করে ব্র্যান্ডটি। নতুন চিফ ক্রিয়েটিভ অফিসার অ্যাডাম সেলম্যানের নেতৃত্বে মডেল নির্বাচনে বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার প্লাস-সাইজ ও ট্রান্সজেন্ডার মডেলদেরও জায়গা দেওয়া হচ্ছে।
ব্র্যান্ডটির শেয়ারের দামও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবারের আয়োজনে নতুন মডেলদের পাশাপাশি নজর কেড়েছেন পুরোনো পরিচিত মুখ অ্যাড্রিয়ানা লিমা। ভিক্টোরিয়াস সিক্রেটের হয়ে ২১তম বারের মতো র্যাম্পে হাঁটেন তিনি।
নতুন আয়োজন, তারকাদের উপস্থিতি আর কোটি কোটি টাকার হীরাখচিত অন্তর্বাসের মধ্য দিয়ে ফ্যাশন দুনিয়ায় আবারও আলোচনায় এসেছে ভিক্টোরিয়াস সিক্রেট।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








