অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন প্লিসকোভা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার
ক্যারোলিনা প্লিসকোভা
অনুশীলনে হাতের হাড়ে চিড় ধরায় জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারছেন না উইম্বলডন ফাইনালিস্ট ক্যারোলিনা প্লিসকোভা। বিষয়টি নিশ্চিত করেছেন প্লিসকোভার স্বামী ও ম্যানেজার মিখায়েল হারডিলকা।
এক বিবৃতিতে হারডিলকা বলেন, ‘স্পেনে ট্রেনিং ক্যাম্পে ক্যারোলিনার এই দূর্ঘটনার শিকার হন। দূর্ভাগ্যবশত আগামী চার সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।’
এ সম্পর্কে ২৯ বছর বয়সী বিশ্বের ৪ নম্বর এই চেক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘কিছুদিনের জন্য আমাকে কোর্টের বাইরে থাকতে হবে। তবে খারাপ লাগছে অস্ট্রেলিয়ায় আমার ফেবারিট টুর্নামেন্টে খেলতে পারছি না। কিছু কিছু দিন সকলের জন্যই খারাপ হয়ে দেখা দেয়। আজ আমার সেই দিন ছিল। কিন্তু আমার নিজের উপর আস্থা আছে। আশা করছি সময় মত সুস্থ হয়ে ফিরে আসতে পারবো।’
২০১৬ সালে ইউএস ওপেনের ফাইনালের পর এ বছর উইম্বলডনের ফাইনালে তিন সেটের লড়াইয়ে শেষ পর্যন্ত বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যাশলে বার্টির কাছে পরাজিত হলে এখনো পর্যন্ত গ্র্যান্ড স্ল্যামের শিরোপা পাওয়া হয়নি প্লিসকোভার। ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে খেলেছিলেন, এখন পর্যন্ত মেলবোর্নে এটাই তার সেরা পারফরমেন্সে। ২০১২ সালের ইউএস ওপেনের পর থেকে তিনি কোন গ্র্যান্ড স্ল্যামে অনুপস্থিত ছিলেন না।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











