অস্ট্রেলিয়ার আড়াই লাখ কোভিড ভ্যাকসিন আটকে দিল ইতালি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার
ছবি: ইন্টারনেট
অস্ট্রেলিয়ায় রপ্তানি হওয়ার আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ ভ্যাকসিনের একটি চালান আটকে দিয়েছে ইতালি সরকার।
বিবিসি জানিয়েছে, ইতালিতে অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত এই ভ্যাকসিন আপাতত পাচ্ছে না অস্ট্রেলিয়া। ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও ইতালি প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়েছে।
বৃহস্পতিবার কমিশন থেকে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনকা ইউরোপিয়ান ইউনিয়নের চুক্তি ঠিকঠাকভাবে না মানায় ভ্যাকসিনের চালান আটকে দেয়া হয়েছে।
ওষুধ বিষয়ক রপ্তানি পণ্যের ওপর ইইউ থেকে এই প্রথম এভাবে কোনো চালান বন্ধ করা হলো।
অস্ট্রেলিয়া বলছে, এক চালান হারানোয় তাদের খুব একটা সমস্যা হবে না।
ইইউ-র সদস্যভুক্ত দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকা চলতি বছরের প্রথম তিন মাসে চুক্তির মাত্র ৪০ শতাংশ সরবরাহ করার পথে রয়েছে।
ইতালি বিবৃতিতে বলেছে, ‘অস্ট্রেলিয়া ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নেই। ইইউ ও ইতালিতে টিকার ঘাটতি রয়েছে। ইতালি ও ইইউতে সামগ্রিকভাবে যে টিকা সরবরাহ করা হয়েছে তার তুলনায় অস্ট্রেলিয়া রপ্তানির জন্য আবেদন করা এই চালানটি অনেক বড়।’
ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়ম অনুযায়ী টিকা সরবরাহকারী কোনো কোম্পানি যদি ইইউর বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয় তাহলে তারা রপ্তানি বন্ধ করে দিতে পারবে। অস্ট্রেলিয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বন্ধের মাধ্যমে প্রথম নিয়মটি প্রয়োগ করল ইতালি।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










