ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১২:২৯:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

অস্ট্রেলিয়ার দাবানল নিভতে পারে মার্চে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আগামী মার্চ মাসে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস। আর এই বৃষ্টি হলেই চলমান দাবানল থেকে মুক্তি পেতে পারে অস্ট্রেলিয়ানবাসী। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়া আবহাওয়া অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

বৃষ্টির পূর্বাভাসের বিষয়ে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানায়, দেশটির পুর্ব উপকূলীয় এলাকায় আগামী মার্চ মাসের ১ তারিখ থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ। তবে অস্ট্রেলিয়ান আবহাওয়া অফিস জানিয়েছে, এবারের দাবানল নিভতে প্রয়োজন প্রচুর পরিমাণে বৃষ্টি।

এদিকে বর্তমানে অস্ট্রেলিয়ায় দাবানলের তীব্রতা কিছুটা কম হলেও আসছে সপ্তাহগুলোতে এর পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল।

-জেডসি