আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৯ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ শনিবার
প্রতীকী ছবি।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নুন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার কয়েক হাজার পোশাক শ্রমিকরা। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ২৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে আশুলিয়ার কাঠগড়া ও নিশ্চিন্তপুর এলাকার নাঈম নীটওয়ার, নিউএইজ কারখানাসহ কয়েকটি কারখানার কয়েক হাজার শ্রমিকরা পার্শ্ববর্তী সড়কে নেমে বিক্ষোভ করতে থাকে।
পরে আরো কয়েকটি কারখানার শ্রমিকরাও যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
এসময় বাইপাইল-জিরাব সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ এসে প্রথমে তাদের সড়ক থেকে চলে যেতে বলে। বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক না ছাড়লে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে একজন পুলিশ সদস্য আহত এবং হুড়োহুড়িতে কয়েকজন শ্রমিক আহত হয়।
শিল্প পুলিশ জানায়, সকাল থেকে নাঈম নীটওয়ারের শ্রমিকরা প্রথমে কারখানায় কর্মবিরতি পালন করে। পরে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে আশেপাশের কয়েকটি কারখানায় ইট পাটকেল ছুড়ে বিক্ষোভরত শ্রমিকরা। পরে পুলিশ এসে ধাওয়া ও টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ











