অস্ট্রেলিয়ায় ফের বন্ধ করে দেয়া হলো সমুদ্র সৈকত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় এবং গরমের তীব্রতার কারণে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছিল অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত। কিন্তু স্বাস্থ্যবিধি না মানার কারণে সিডনির সৈকতগুলো পুনরায় বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। খবর এবিসি নিউজের।
এর আগে করোনাভাইরাস সংক্রমণে অস্ট্রেলিয়ার পর্যটকদের জন্য জনপ্রিয় বন্ডি ও সাবারবস সৈকত মার্চ ও এপ্রিল দুই মাস বন্ধ করে দেয়া হয়। তবে এরপর করোনা সংক্রমণ কমে গেলে কড়া স্বাস্থ্যবিধি জারি করে সৈকত খুলে দেয়া হয়।
সিডনির আশেপাশে করোনাভাইরাস সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় এবং সম্প্রতি রুবি প্রিন্সেস ক্রুজ শিপ সংকটের পর এমন সিদ্ধান্ত নিলো স্থানীয় প্রশাসন।
দেশটিতে গরমের তীব্রতার কারণে এবং গরম আবহাওয়ার কারণে গ্রীষ্মকালে সমুদ্র সৈকতে ভিড় করেন অস্ট্রেলিয়ার বাসিন্দারা। এসময়টি তারা সমুদ্রের পানি-বালিতে নিজেদের শরীর এলিয়ে দেন। তবে এবার তাদের সেই সাধে বাধ সেধেছে করোনা।
ওয়েভারলি মেয়র পাওলো মাসেলোস জানান, মহামারির কারণে এবার একটি ভিন্ন গ্রীষ্ম পার করতে হচ্ছে। যে বিষয়গুলো জরুরি সেগুলোকে আলাদা হিসেবেই দেখতে হবে।
তিনি বলেন, অবশ্যই সমুদ্র সৈকত বন্ধ হোক তা আমি চাই না। কিন্তু জনগণ যদি সঠিক কাজটি না করে এবং সৈকত ভিড়ে ঠাসা হয়ে যায় তাহলে তা নিয়ন্ত্রণের ব্যবস্থাও গ্রহণ করতে হবে। কারণ আমরা চাই না মার্চের মতো অবস্থা আবার তৈরি হোক।
সুদারল্যান্ড শায়ার কাউন্সিলের (এসসিসি) মেয়র কারমেলো পেসেস বলেন, ‘আমরা যদি লোকজনকে পরিচালনা ও শিক্ষিত করতে পারি এবং এনএসডাব্লিউ পুলিশের সহায়তায় তারা এগিয়ে আসে। তবে আমি মনে করি আমরা এটি পরিচালনা করতে সক্ষম হব। তবে আমাদের যদি বন্ধ করতে হয় করব।
দেশটির উত্তরাঞ্চলের সৈকতগুলোও বন্ধ করে দেয়া হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। কারণ প্রতিদিন সৈকতে প্রচুর ভিড় হচ্ছে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান









