ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২:৫০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যায় রাস্তায় ঘুরছে কুমির, সেনা তলব

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪২ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে সেখানকার ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিমানবন্দরেও পানি থৈ থৈ করছে। এমনকি বন্যার পানি এতটাই বেড়েছে যে, রাস্তা ও লোকালয়ে চলে এসেছে কুমির। ভয়াবহ এ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে তলব করেছে দেশটির সরকার। বলা হচ্ছে, গত একশ বছরের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা।

এএফপির খবরে বলা হয়, উপদ্রুত এলাকার বাড়িঘর থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। উভচর যানবাহন ব্যবহার করে বাড়ির ছাদ থেকে তাদের উদ্ধার করতে দেখা গেছে।

দুর্যোগে টাউনসভিল নগরীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়দের ঘরবাড়ি পানিতে ভেসে গেছে। এর মধ্যে পানির সঙ্গে লোকালয়ে এসে পড়েছে নোনা পানির বেশ কয়েকটি কুমির। ফলে বাসিন্দাদের মধ্যে কুমিরের আক্রমণের আতঙ্ক দেখা দিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় উত্তরাঞ্চলে এখন বর্ষা মৌসুম চলছে। এই সময়ে সাধারণত ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। তবে কয়েক দিনের টানা বর্ষণের কারণে শহরে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে এমন ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় বাঁধের সব দরজা খুলে দেয়া হয়েছে। বন্যার ভয়াবহ রোধে হাজার হাজার বালুর ব্যাগ সরবরাহ করছে সেনাসদস্যরা।

স্থানীয় ১ হাজার ১০০ জন বাসিন্দা সরকারের কাছে জরুরি সাহায্য চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন কুইন্সল্যান্ডের প্রধান আনাস্তাসিয়া পালাসে। এদিকে সরকারি কর্মকর্তারা জানান, আগামী কয়েক দিনে আরো বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বন্যায় ২০ হাজারের বেশি ঘরবাড়ি তলিয়ে যেতে পারে।

-জেডসি