`অ্যাক্ট অন এইড` শিরোনামে একশনএইড বাংলাদেশ`র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
একশনএইড বাংলাদেশ 'অ্যাক্ট অন এইড' শিরোনামে রাজধানীর বনানী এলাকা একটি হোটেলে প্রদর্শনী করেছে।
শনিবার অনুষ্ঠিত এ প্রদর্শনীতে প্রতিষ্ঠানের গৌরবময় ৩৮ বছরের পথচলায় গৃহীত কর্মসূচি, বিশেষ উদ্যোগ ও সাফল্যের গল্প তুলে ধরা হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে দর্শণার্থীরা একশনএইড বাংলাদেশ এর কৌশলগত অগ্রাধিকার কর্মসূচি, বিশেষ উদ্যোগ ও পদক্ষেপসমূহ, সাফল্যের গল্প ছাড়াও ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে সম্যক ধারণা লাভ করেন। তাছাড়া প্রতিকূলতা কাটিয়ে উন্নয়নের অগ্রযাত্রার অংশীজন হয়ে নিরন্তর কাজ করে যাওয়া তরুণদের সফলতার গল্পও তোলে ধরা হয় এই প্রদর্শনীতে।
এ অনুষ্ঠানের মাধ্যমে মূলত মানুষ কিভাবে মানুষের জন্য এগিয়ে আসবে, কিভাবে সামাজিক ন্যায়বিচার, লিঙ্গ সমতা, দারিদ্র্য বিমোচন এবং বিশেষ করে নারী ও শিশুদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার জন্য একশনএইড বাংলাদেশ এর কার্যক্রমের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবে তা প্রতিফলিত হয়।
'এ প্রদর্শনীতে এসে আমি অভিভূত! একশনএইড বাংলাদেশ তৃণমূল পর্যায়ে কাজ করে, তাদের উদ্যোগগুলো আমাকে নতুন করে ভাবতে শেখাচ্ছে”। একশনএইড বাংলাদেশ এর ‘হ্যাপি হোম’ উদ্যোগটি সবচেয়ে ভালো লেগেছে বলে জানান এক দর্শনার্থী। মেয়ে শিশুদের নিরাপদ আবাসন, জীবনযাত্রা, স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যবিধি, এবং স্যানিটেশনসহ শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মনোঃসামাজিক পরামর্শ এবং বিনোদন নিশ্চিত করে থাকে একশনএইড বাংলাদেশ এর ‘হ্যাপি হোম’ প্রকল্প।'
প্রদর্শনীর পাশাপাশি একশনএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির এর পরিচালনায় দেশের শিল্প নেতৃবৃন্দ, সমাজসেবী, সেলিব্রিটি, শিক্ষাবিদ, পরিবর্তনকামী তরুণ এবং কর্মীদের নিয়ে ‘ইনক্লোসিভ ডেভেলপমেন্ট পার্টনারশীপস টুওয়ার্ডস অ্যাটেইনিং দ্যা এসডিজিস’ শিরোনামে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একশনএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন 'একশনএইড বাংলাদেশ যেদিন ভোলার চর ফ্যাশন থেকে যাত্রা শুরু করে সেদিন কেউ চর ফ্যাশন সম্পর্কে জানত না, কিন্তু বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তার জন্য আমরা সেখানে ছিলাম। তখন থেকেই আমরা সহজে পৌঁছানো যায়না এমন জায়গার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছি।' এসময় তিনি এসডিজি অর্জন ও একটি সুন্দর সবুজ বাংলাদেশের গড়ার জন্য সমাজে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান।
এ প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর আহ্বায়ক ও ইউএনওয়াইএসএবি এর কো-চেয়ার নাহিম রাজ্জাক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি শামস মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং) এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও নির্বাহী পরিচালক তারিন হোসেন, নারী উন্নয়ন সংস্থা বিন্দু এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, সামাজিক উদ্যোক্তা ও আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রাপ্ত সাদাত রহমান, রিডিকুলাস ফিউচার এর এডুকেটর, ফিউচারিস্ট এবং স্টোরিটেলার শাকিল আহমেদ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স শামীমা আক্তার।
এসময় সংসদ সদস্য, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর আহ্বায়ক ও ইউএনওয়াইএসএবি এর কো-চেয়ার নাহিম রাজ্জাক বলেন, ‘আমরা তরুণদের কতটুকুইবা সঠিক পথ দেখাতে পেরেছি! বর্তমান সময়ে পলিসি তৈরীর ক্ষেত্রে তরুণদের কণ্ঠ শোনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখনো একটি উন্নত ও প্রগতিশীল দেশ গড়ার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুপ্রাণীত করতে পারিনি। এক্ষেত্রে বেসরকারি খাতের অবদানও উল্লেখযোগ্য নয়। পলিসি তৈরির ক্ষেত্রে নীতি নির্ধারক ও জনগনের মধ্যে যে ব্যবধান রয়েছে তা কমিয়ে আনতে আমাদের সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব ও জনগনের সম্পৃক্ততার সমন্বয় জরুরী।'
প্যানেল আলোচনার পর ‘হ্যাপি হোম’ এর মেয়েরা মনোমুগ্ধকর সঙ্গীত, নাচ, কবিতা এবং নাটক পরিবেশন করেন। খ্যাতিমান গায়ক বাপ্পা মজুমদার এবং দেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের নিয়ে গঠিত ব্যান্ড এফ মাইনর সঙ্গীত পরিবেশন করেন। এসময় বিশিষ্ট কৌতুক অভিনেতা এবং কলাম লেখক নাভিদ মাহবুবও একটি বিশেষ পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য করে তোলেন।
একশনএইড বাংলাদেশ এর ‘হ্যাপি হোম’ শুভেচ্ছাদূত অভিনেতা সুমন পাটোয়ারী; এন্টারটেনার রাবা খান, কবি এবং উন্মাদ এর নির্বাহী সম্পাদক অনিক খানসহ আরো অনেকে এই অনুষ্ঠানে যোগ দেন।
উল্লেখ্য, একশনএইড ফেডারেশনের সহযোগী সদস্য একশনএইড বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৩ সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার


