অ্যানথ্রপিকের নতুন এআই মডেল ক্লাউড সনেট ৪.৫ চালু
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় আবারও আলোচনায় এলো যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে তাদের সর্বশেষ এআই মডেল ক্লাউড সনেট ৪.৫। যেটিকে তারা বিশ্বের সেরা কোডিং মডেল বলে দাবি করেছে।
অ্যানথ্রপিক জানিয়েছে, নতুন মডেলটি কোডিং, কম্পিউটার ব্যবহার এবং ব্যবসায়িক প্রয়োজনে আগের যেকোনো মডেলের তুলনায় অনেক বেশি দক্ষ। বিশেষ করে সাইবার নিরাপত্তা, ফাইন্যান্স ও গবেষণার মতো খাতে এটি কার্যকরভাবে কাজ করতে সক্ষম।
কোম্পানির দাবি, ক্লাউড সনেট ৪.৫ এখন আর শুধু প্রোটোটাইপ নয়। বরং সম্পূর্ণ প্রোডাকশন-রেডি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। SWE-Bench Verified সহ একাধিক আন্তর্জাতিক কোডিং পরীক্ষায় এই মডেল শীর্ষ পারফরম্যান্স দেখিয়েছে।
অ্যানথ্রপিকের দেওয়া তথ্যে জানা গেছে, ক্লাউড সনেট ৪.৫ টানা ৩০ ঘণ্টা স্বয়ংক্রিয়ভাবে জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম। তুলনামূলকভাবে এর আগের সংস্করণ অপাস ফোর কেবল ৭ ঘণ্টা চালাতে পারত।
এ ছাড়া এই মডেল ব্যবহারকারীর নির্দেশনা আরও ভালোভাবে বুঝতে ও মানতে পারে। কোড জেনারেশনের মান আগের যেকোনো সময়ের তুলনায় উন্নত হয়েছে।
নতুন মডেলে ঝুঁকিপূর্ণ আচরণ যেমন-বিভ্রান্তি তৈরি, ক্ষমতার অপব্যবহার করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। একইসঙ্গে প্রম্পট ইনজেকশন আক্রমণ ঠেকাতেও বড় অগ্রগতি এসেছে।
ক্লাউড সনেট ৪.৫ পাওয়া যাবে Claude API এবং Claude chatbot –এর মাধ্যমে। ডেভেলপারদের জন্য মূল্য ধরা হয়েছে, প্রতি মিলিয়ন ইনপুট টোকেন ৩ ডলার এবং আউটপুট টোকেন ১৫ ডলার।
প্রসঙ্গত, অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন প্রাক্তন ওপেন এআই গবেষকরা ২০২১ সালে। বর্তমানে অ্যামাজন-সমর্থিত এই স্টার্টআপটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৮৩ বিলিয়ন ডলার।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


