অ্যাস্ট্রাজেনেকা টিকার ১০ লাখ ৮ শ’ ডোজ পাবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১২ জুন ২০২১ শনিবার
অ্যাস্ট্রাজেনেকা টিকার ১০ লাখ ৮ শ’ ডোজ পাবে বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ বলেছেন, বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় বহু-কাক্সিক্ষত অ্যাস্ট্রাজেনেকার (এজেড) ১০ লাখ ৮০০ ডোজ টিকা পাবে।
এই ডোজগুলো কোভ্যাক্স সরবরাহ থেকে বরাদ্দ করা হয়েছে, তিনি গণমাধ্যমকে বলেন, কোভ্যাক্স এখনও বাংলাদেশে এই অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহের উৎস দেশ সম্পর্কে উল্লেখ করেনি।
কোভ্যাক্স একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা গাভি, ভ্যাকসিন অ্যালায়েন্স, মহামারী প্রস্তুতি উদ্ভাবন সংক্রান্ত জোট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভিড-১৯ টিকার ন্যায়সঙ্গত প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
কোভ্যাক্সের এই বরাদ্দ বাংলাদেশের জন্য সুখবর হিসেবে এসেছে। কারণ ঢাকা ১৫ লক্ষ মানুষকে একই টিকার দ্বিতীয় ডোজ দেয়ার জন্য অপেক্ষায় রয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের কাছে ৬০ থেকে ৮০ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা মজুত আছে জেনে অবিলম্বে ওয়াশিংটন ডিসিকে অ্যাস্ট্রাজেনেকা টিকার ২ মিলিয়ন ডোজ পাঠানোর আহ্বান জানায় ঢাকা।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এরপর ওয়াশিংটন ডিসিকে এ বিষয়টি অবহিত করে। অন্যদিকে, বাংলাদেশী প্রবাসী সম্প্রদায় অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ চেয়ে হোয়াইট হাউসে একটি পিটিশন দাখিল করে।
এছাড়া, যত তাড়াতাড়ি সম্ভব পর্যাপ্ত টিকা আনার জন্য বাংলাদেশ এবং চীন ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে।
মোমেন বলেন, সরকার এখানে কোভিড-১৯ টিকা যৌথ উদ্যোগে উৎপাদনের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে আশাবাদী।
এর আগে বেশ কয়েকবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ দেড় কোটি ডোজ চীনা টিকা কিনতে চায় এবং রাশিয়া থেকে ৫০ লাখ ডোজ স্পুটনিক কোভিড টিকা আমদানি করতে চায়। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।
এদিকে, ১৩ জুন বেইজিং কর্তৃক উপহার দেওয়া ৬ লাখ ডোজ চীনা টিকা আনতে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান পাঠাতে যাচ্ছে ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের অনুরোধে গত ২২ মে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ে ঘোষণা করেন চীন দ্বিতীয় ব্যাচের উপহার হিসেবে বাংলাদেশকে আরও ছয় লাখ ডোজ কোভিড-১৯ টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
গত ১২ মে চীনের সিনোফার্ম কোভিড-১৯ টিকার পাঁচ লাখ ডোজের প্রথম ব্যাচ উপহার হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। অন্যদিকে ঢাকা পর্যাপ্ত টিকা পাওয়ার জন্য বিশ্বব্যাপী তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








