আইএসএস সলিডারিটি আরচারি : বাংলাদেশ রানার্স আপ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
তৃতীয় আইএসএস আন্তর্জাতিক সলিডারিটি বিশ্ব র্যাংকিং আরচ্যারিতে দু’টি স্বর্ণ, তিনটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জপদক লাভ করে রানার্সআপ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। অপরদিকে চারটি স্বর্ণ এবং তিনটি করে রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
আজ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আসরের শেষ দিনে ১০টি স্বর্ণ পদকের মীমাংসা হয়।
কম্পাউন্ড মহিলা দলগতে বাংলাদেশের বন্যা আক্তার, সুস্মিতা বণিক, শ্যামলি রায় ১৩০-১২৫ স্কোরে ভারতের প্রগতি, পাওয়ার ইশা কেতন ও সঞ্চিতা তিওয়ারিকে হারিয়ে স্বর্ণপদক জেতেন। রিকার্ভ নারী এককে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬-৪ সেট পয়েন্টে ইরানের শোযামেহের শিভাকে হারিয়ে স্বর্ণ জেতেন। তবে কম্পাউন্ড পুরুষ দলগতে ভারত ২৩১-২২৮ স্কোরে বাংলাদেশকে, রিকার্ভ পুরুষ দলগতে ভারত ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে স্বর্ণ জিতে নেয়। এছাড়া রিকার্ভ পুরুষ এককে থাইল্যান্ডের থেপনা দেনচাই ৬-২ সেট পয়েন্টে বাংলাদেশের রুমান সানাকে হারিয়ে স্বর্ণ জেতেন।
অন্যদিকে কম্পাউন্ড মিশ্র দলগতে জার্মানী ১৫৬-১৫৩ স্কোরে ভারতকে, কম্পাউন্ড মহিলা এককে ভারতের প্রগতি জার্মানীর হাইগেনাহস ক্রিস্টিনাকে, কম্পাউন্ড পুরুষ এককে চাইনিজ তাইপের শেন চেইচ লুন ১৪৬-১৪৫ স্কোরে জার্মানীর লউবে মারকাসেকে হারিয়ে সোনা জেতেন। রিকার্ভ মহিলা দলগতে ইরান ৫-৩ সেট পয়েন্টে ভারতকে এবং রিকার্ভ মিশ্র দলগতে ভারত ৬-০ সেট পয়েন্টে ইরানকে হারিয়ে স্বর্ণপদক জেতে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বস্ত্র ও পাটমন্ত্রী মো. গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপি। এ সময় ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ এসএম আলগার্নাস, কোষাধক্ষ্য বিনদাল্লাক আবদুল্লাজিজ সাদ এ, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং ও সেলস) জাফর উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব রশিদুজ্জামান সেরনিয়াবাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











