আইডিয়াল স্কুলে ভর্তি লটারিতে অনিয়ম বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি লটারিতে ভবিষ্যতে অনিয়ম বন্ধে অধ্যক্ষকে নির্দেশ দিয়েছে দুদক। ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি লটারি প্রক্রিয়ায় সম্ভাব্য জালিয়াতি ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এ শিক্ষা প্রতিষ্ঠানে অাজ মঙ্গলবারও দিনব্যাপী অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। এর আগে গতকাল সোমবারও অভিয়ান পরিচালনা করা হয়।
দুদক টিম লটারির ফলাফল পেন্সিলের পরিবর্তে বলপেন অথবা অমোচনীয় কালি দিয়ে লেখা নিশ্চিত করেছে। অন্যদিকে বালক ক্যাটাগরিতে নির্বাচিত তালিকার পাশাপাশি কোন অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়নি। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে রাজধানীর মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকেও নির্দেশ দেয়া হয়।
এছাড়া দুদক টিম এ স্কুলের পার্শ্ববর্তী এলাকায় গড়ে ওঠা অসংখ্য ভর্তি কোচিং সেন্টারের প্রতিনিধিদের সমাগম নিয়ন্ত্রণ করে। দুদক টিমের উপস্থিতিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ভর্তি পরীক্ষাকে দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত রাখতে দুদক কঠোরভাবে নজরদারী করছে। কোনভাবেই দুর্নীতির সুযোগ দেয়া হবে না।”
দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী এ অভিযান চালানোর নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান ও সেলিনা আখতার মনি এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামসহ দুদকের পুলিশ ইউনিটের সদস্যবৃন্দ এ অভিযানে অংশগ্রহণ করেন।
রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে সর্বমোট ৮৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। মতিঝিল ও বনশ্রী শাখায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে এবং মুগদা শাখায় শুধু বাংলা ভার্সনে বালক ও বালিকা পৃথক ক্যাটাগরিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। এর মধ্যে গতকাল ৬টি ক্যাটাগরির লটারি অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার অবশিষ্ট ৪টি ক্যাটাগরির লটারি অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত লটারি পর্যবেক্ষণ দুদক টীম এ অভিযান পরিচালনা করছে।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







