ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২০:৫৮:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

আইন মেনে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে সমন্বয়হীনতা দূর করতে আইন মেনে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, এক প্রকল্পের কাজের সঙ্গে অনেক মন্ত্রণালয় সম্পৃক্ত থাকতে পারে। এ জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। একই নামে যেন একাধিক প্রকল্প না আসে সেটি খেয়াল রাখতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সমন্বয়হীনতার দূর করতে হবে। যার প্রকল্প সে বাস্তবায়ন করবে তবে, সমন্বয় করে কাজ করতে হবে।

তিনি বলেন, নির্মাণ সামগ্রীর দাম বাড়ছে। প্রকল্প বাস্তবায়ন শুরু হতে হতেই এগুলোর দামের পরিবর্তন হয়ে যায়। আমরা জানি এটা হবেই। এ জন্য প্রয়োজনে রেট শিডিউলের সঙ্গে আমরা রিভাইজড করব। মূল্য বেড়ে গেলে সেটা আমরা সংশোধন করব। ডলারের দাম বাড়ছে এটার ফলেও প্রকল্পের সার্বিক ব্যয়কে প্রভাবিত করছে। এই বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো মাথায় রেখেই কাজ করতে হবে।