ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৭:০৩:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

আইসিটি আইনের মামলায় জামিন পেলেন দীপ্তি রানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দিনাজপুরের পার্বতীপুরের কলেজছাত্রী দীপ্তি রানী দাস জামিন পেয়েছেন। বৃহস্পতিবার এ রায় দেন বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ।

ওই মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয় দীপ্তি। এ আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে গত বছর হাইকোর্টে আপিল করে দীপ্তি। এর ওপর চূড়ান্ত শুনানি নিয়ে সিদ্ধান্ত দেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেন, ‘দেখা যাচ্ছে, আপিলকারী মাইনর গার্ল (অপ্রাপ্তবয়স্ক মেয়ে)। এ দিক বিবেচনায় আপিল মঞ্জুর করা হলো।’

দীপ্তিকে আইনি সহায়তা দিচ্ছে আইন ও সালিশ কেন্দ্র। আদালতে দীপ্তির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান, মো. আসাদুজ্জামান, আনিসুল হাসান ও মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।