আকাশ মেঘলা, ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ক্যালেন্ডারের পাতা অনুযায়ী বর্ষা মৌসুমের দ্বিতীয় মাস শ্রাবণের মাঝামাঝি পার করছে প্রকৃতি। বৃষ্টির দাপটে এ সময়ে প্রকৃতিতে যে ‘প্রশান্তি’ মেলার কথা, গত কয়েকদিনের ভ্যাপসা গরমে উল্টো জনজীবনে তৈরি হয়েছে অস্বস্তি। তবে সোমবার (২৯ জুলাই) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কমেছে বয়ে যাওয়া তাপপ্রবাহ। সামনের দিনে বৃষ্টিপাত আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল থেকেই মেঘলা রয়েছে রাজধানী ঢাকার আকাশ। আকাশজুড়ে বিচরণ করছে কালো মেঘের দল। সেই সঙ্গে হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বইছে বাতাস। এছাড়া সকালে রাজধানীর হাতিরঝিল, বনানী, বারিধারা এলাকার পথঘাট দেখেও সোমবার রাতে বৃষ্টির বার্তা মিলেছে। এতে আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমায় রাতের আবহাওয়া ছিল স্বস্তিদায়ক।
অন্যদিকে, বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন জীবিকার জন্য ঘরের বাইরে বের হওয়া রাজধানীবাসী। অনেকে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন আশপাশের ছাউনির নিচে। কেউ কেউ ছাতা মাথায় গন্তব্যের উদ্দেশে পথ চলছেন।
সোমবার রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











