আক্রান্তের তালিকায় তিন নম্বরে ভারত; মৃত্যু প্রায় ২০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমিত মানুষ শনাক্তের বৈশ্বিক তালিকায় ভারত রাশিয়াকে টপকে এখন তিন নম্বরে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত দেশটিতে ৬ লাখ ৯৭ হাজার ৮৩৬ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ১৯ হাজার ৭০০ জনের।
রাশিয়া সরকারের দেয়া তথ্য অনুযায়ী, তাদের দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ২৫১, মৃত্যু ১০ হাজার ১৬১ জনের।
ভারতে রবিবার সর্বোচ্চ ২৫ হাজার মানুষ শনাক্ত হয়েছেন। একদিনে মারা গেছেন ৬১৩ জন। ভারত সেই মার্চ থেকেই কড়া লকডাউন জারি করেও সুফল পেল না। বাধ্য হয়ে এখন তারা কিছু কিছু এলাকায় বিধিনিষেধ শিথিল করছে। নতুন এই রোগটিতে এখন পর্যন্ত গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৬৪১ জন। সুস্থ হয়েছেন ৬৫ লাখ ৩৪ হাজার ৮৫১ জন।
আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আবার ৫০ হাজারের বেশি মানুষ শনাক্ত হয়েছেন। দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, এদিন চতুর্থ সর্বোচ্চ ৫২ হাজার ২২৮ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ২৭১ জন।
ওয়ার্ল্ডওমিটারের হিসাবে (রিয়েল টাইমে) এই দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৯ লাখ ৮২ হাজার ৯২৮ জন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৫৬৯ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮৯ হাজার ৫৬৪ জন। ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৬ লাখ ৪ হাজার ৫৮৫ জন। মারা গেছেন ৬৪ হাজার ৯০০ জন। সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে