আখেরি মোনাজাত আজ, ইজতেমায় মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
আখেরি মোনাজাত আজ
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এ উপলক্ষে মোনাজাতের প্রস্তুতি চলছে, নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সকাল ১১টা থেকে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো. জোবায়ের।
ইতিমধ্যে লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। ইজতেমার তিন দিনের জামাতের বাইরে আখেরি মোনাজাতে শরিক হতে রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশেপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ স্রোতের মতো ছুটে আসছেন ইজতেমা ময়দানের দিকে।
ফলে উত্তরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, দক্ষিণে বিমানবন্দর থেকে টঙ্গীমুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া শাখা রোডগুলো থেকেও কোনো যানবাহন সড়কে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।
ইজতেমার মুরুব্বি ইঞ্জিনিয়ার মাহফুজ জানান, আজ সকাল ১১টা থেকে ১২টার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা হাফেজ মো. জোবায়ের। এর আগে ফজর নামাজের পর বয়ান করেন মাওলানা রবিউল হাসান।
মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নিয়েছে। ইজতেমার ময়দানের বাইরে অবস্থানকারী মুসল্লি ও পথচারীদের মোনাজাতে শরিক হতে আশেপাশের এলাকায় শতাধিক মাইকের সংযোগ দেওয়া হয়েছে।
মোনাজাতে অংশগ্রহণের সুবিধার্থে ১৬টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। নিরাপত্তায় কাজ করছে অন্তত ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
প্রসঙ্গত, গত শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।
আজ রোববার আখেরি মোনাজাতে শেষ হবে এই ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি, শেষ হবে ১৯ জানুয়ারি।
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











