আগস্ট আমাদের শোকের মাস: মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আগস্ট মাসে আমাদের করণীয় বলতে আমি বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করাকে বুঝি। আগস্ট আমাদের শোকের মাস, কান্নার মাস। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকল্পের মাস।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পরিষদ।
আলোচনা সভায় বেগম মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বলেছেন, আমার স্বপ্ন বাঙলার মানুষ যেনো ক্ষুধার সময় অন্ন পায়, পরনে বস্ত্র পায়, রোগে চিকিৎসা পায়, শিক্ষার আলোতে আলোকিত হয় এবং মাথা গোঁজার ঠাঁই পায়। সেই পাঁচটি কাজই আজকে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষ অর্জন করেছে।
তিনি আরও বলেন, মানুষের পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করেই প্রধানমন্ত্রী থেমে নেই। তিনি ধীরে ধীরে আরও সামনের দিকে এগুতে চান। তিনি চান, মানুষের জীবন আরও মসৃণ হোক, মানুষ কর্মসংস্থানের সুযোগ পাক। আজকে প্রধানমন্ত্রী একটি নতুন জীবন, নতুন ভবিষ্যতের আশা অভিভাবক, বাবা-মায়েদের চোখে এঁকে দিতে সক্ষম হয়েছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়িত করার পরিবেশ সৃষ্টি করেছেন।
বেগম মতিয়া চৌধুরী বলেন, ফকিররাও এখন পান্তা ভাত খায় না। এখন ফকির খাওয়াতে চাইলে তারা মেন্যু জিজ্ঞেস করে। প্রথমেই বলে দেয়, ফার্মের মুরগির গোস্ত খাইতাম না।
আওয়ামী লীগের এই নেত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘুমের সময় বাদে বাকি সময় তিনি ভাবেন, কীভাবে মানুষকে দিতে পারবেন। এই দেওয়ার চিন্তা প্রধানমন্ত্রী তার পিতার স্বপ্নকে বাস্তবায়িত করার দৃঢ় সংকল্প থেকে পেয়েছেন।
তিনি বলেন, শেখ ফজিলাতুন নেছা তার জীবনকে উৎসর্গ করেছেন স্বামীর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। আর আজকে প্রধানমন্ত্রী তার ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই উৎসর্গ করে দিচ্ছেন পিতা-মাতার স্বপ্নকে বাস্তবায়িত করে এ দেশের মানুষকে একটি উজ্জ্বল আলোকিত ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন করার জন্য। নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এটাইতো সংবিধানের কথা, এর বাইরে তো কোনো সুযোগ নেই। আজকে তারা (বিএনপি) বলছে পদত্যাগ করতে হবে, নির্বাচন করতে দেবে না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেবে না। তত্ত্বাবধায়ক সরকারতো একটা ডেড ইস্যু। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আসার আর কোনো প্রশ্নই ওঠে না, সংবিধানে নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, তার বক্তব্য বিএনপি ফেসবুক, ইউটিউব সবখানে প্রচার করছে। যেখানে আমাদের মিডিয়াগুলো সেটা প্রচার করছে না আদালতের নিষেধাজ্ঞা থাকায়। একটা পলাতক আসামির বক্তব্য বিবৃতি এভাবে প্রচার করবে এটা কোনো অবস্থাতেই যৌক্তিক না। আমরা তো সভ্য জগতে বাস করছি, অসভ্য জগতে বাস করছি না।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সালাম মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া


