আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে: রওশন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি
জাতীয় পার্টির পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। তাই এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে।
রবিবার (১ জানুয়ারি) জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে রওশন এরশাদ এ কথা বলেন। এসময়ে রওশন এরশাদ নিজের অসুস্থতা ও চিকিৎসা পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আমার খোজ খবর রেখেছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
সংসদের বিরোধী দলীয় নেতা আরও বলেন, জাতীয় পার্টির তৃনমূল নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদের মতামত নিয়ে দলের শীর্ষ ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। যাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের দলে ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, আগামী কাউন্সিলে দলের গঠনতন্ত্রসহ অন্যান্য বিষয়গুলো সমাধান করতে হবে। এসময়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এক সঙ্গে চলাচল করলে অনেক মান অভিমান সৃষ্টি হয়। সব কিছু ভুলে গিয়ে আগামী নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
জাতীয় পার্টির সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে দলটি শক্তিশালী হবে। আমর আবারও দেশের জনগণকে সেবা করার সুযোগ পাব। এর আগে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে দেশবাসীকে জানাতে হবে। জনগণের মন জয় করতে পারলে নিশ্চিত আমরা ক্ষমতায় যাবো।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব ও সিনিয়র কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হওলাদার, কাজী ফিরোজ রশিদ, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া


