ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১০:৫১:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

আগাম জামিন চেয়ে হাইকোর্টে মিথিলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহক তিন তারকা শিল্পীর নামে প্রতারণার মামলা করেছেন। তাদেরই একজন রাফিয়াত রশিদ মিথিলা। অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা সেই মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন এই অভিনেত্রী।

রোববার (১২ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী নিয়াজ মোর্শেদ এ আবেদন দায়ের করেন। আগামীকাল সোমবার (১৩ ডিসেম্বর) তার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এ মামলা করেন। তিনি জানান, ইভ্যালির চিফ গুডনেস অফিসার- সংগীতশিল্পী তাহসান, প্রধান বিপণন কর্মকর্তা-সোশ্যাল মিডিয়া তারকা আরিফ আর হোসাইন, প্রধান জনসংযোগ কর্মকর্তা অভিনেত্রী শবনম ফারিয়া ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে দেখে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা পান তিনি। অর্ডার দেন ৩ লাখ ১৮ হাজার টাকার বাইকের। তবে অনেক চেষ্টা করে সাত মাসেও পণ্য পাননি। তাই বাধ্য হয়ে মামলা করেছেন।

এ মামলার এক নম্বর আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও দুই নম্বর আসামি করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় দুজনেই কারাগারে রয়েছেন।

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকটি ব্র্যান্ডের পণ্যদূত হিসেবে কাজ করেছিলেন মিথিলা। সম্প্রতি সামাজিক সচেতনতামূলক একটি সংগঠনের জন্য গার্হস্থ্য সহিংসতাবিরোধী প্রচারণায়ও অংশ নিয়েছেন তিনি।