ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:১৬:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

আগুনে পোড়া সেই ছাত্রীর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০২ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রের ভেতর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া সেই ছাত্রী নুসরাত জাহান রাফির (১৮) সব ধরনের দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  একইসাথে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করার পর রবিবার বিকেলে এ কথা জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বক ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি দেখা করতে গেলে প্রথমেই ফেনীর মাদ্রাসা ছাত্রীর বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। সব কিছু জেনে শুনে মর্মাহত ও উদ্বেগ প্রকাশ করার পর যত ধরনের সহযোগিতা লাগে তা দেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। এই ঘটনায় যারা জড়িতদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন তিনি।

এদিকে সকালে সাংবাদিকদের ডা. সামন্ত লাল সেন জানান, মেয়েটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালিও পুড়ে গেছে। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখনও কিছু বলা যাচ্ছে না। মেয়েটির চিকিৎসা চলছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। তার সুস্থ হয়ে ওঠাটা কঠিন।

প্রসঙ্গত, শনিবার সকালে ফেনীর সোনাগাজীতে ইসলামিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসার পরীক্ষাকেন্দ্রের ভেতর ওই নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা। ওই ছাত্রী একই মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিলেন।

পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় এদিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের ১০২ নম্বর কক্ষে ভর্তি করা হয়। পরে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

-জেডসি