আগুনে শেষ হয়ে গেল একটি হাসিখুশি পরিবার
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ২ মার্চ ২০২০ সোমবার
রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একে একে স্বামী-স্ত্রী-সন্তান মারা গেলেন। আজ সকালে মারা গেছেন অগ্নিদগ্ধ শহিদুল কিরমানী। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (০২ মার্চ) ভোরে তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের সমন্বয়কারী ড. সামন্ত লাল সেন। আর শহিদুল মারা যাওয়ার মাধ্যমে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো।প্রথমে তাদের ছেলে সন্তান, এরপর স্ত্রী জান্নাতুল মারা গেছেন।
গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের শিশু সন্তান রুশদিসহ তিনজনের মৃত্যু হয়। আগুনে সে সময় শহিদুল কিরমানীর ৪৩ শতাংশ ও তার স্ত্রী রুশদির মা জান্নাতুলের ৯৫ শতাংশ পুড়ে যায়। এরপর তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় রোববার (০১ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জান্নাতুলের মৃত্যু হয়। আর তার স্বামী নিহত রুশদির বাবা শহিদুল কিরমানীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে রোববার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। সেখানে সোমবার ভোরে তিনি মারা যান।
: এমি।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল






