আগুন লাগলে সেলফি না তুলে এক বালতি পানি আনুক : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
অগ্নিকাণ্ডের স্থানে মানুষের সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যাওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোথাও আগুন লাগার পর অনেকে সেখানে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। সেলফি তোলার আনন্দ কী আমি বুঝি না। তা না করে সবাই এক বালতি করে পানি আনুক, আগুন নেভানোর জন্য চেষ্টা করুক। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে।
শুক্রবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
উদ্ধারকারীদের ওপর হামলা না চালিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস যখন অগ্নিনির্বাপণে যায়, তখন কিছু কিছু মানুষ অযথাই ভিড় করে। তাদের মারতে যায়, এমনকি বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত ভেঙে দিল। এসব একেকটা গাড়ির দাম আট থেকে দশ কোটি টাকা।
তবে সাধারণ মানুষের মধ্যে যারা দায়িত্ববোধ থেকে কাজ করেছে তাদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, প্রশিক্ষিত ভলান্টিয়ারের সাথে অনেক সাধারণ মানুষ নিজের দায়িত্ব থেকে উদ্ধারকাজে অংশ নিয়েছে। আর কিছু মানুষ অযথা ভিড় না করে জায়গাটা খালি রাখলেও উদ্ধারকারীদের জন্য কাজ করতে সহজ হয়।
বিএনপির দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। বিএনপির বিরুদ্ধে যত মামলা আছে কোনোটাই মিথ্যা নয়।
সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন নিয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ সরকার। মানুষ যেহেতু আমাদের উপর বিশ্বাস রেখেছে, সেই বিশ্বাস রাখতে আমরা কাজ করছি।
-জেডসি
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- আম খেলে কি ওজন বাড়ে?
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল











