আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে তাকে স্বাগত জানিয়ে নির্মিত দুইটি তোরণ (গেট) অপসারণ করেছে জেলা প্রশাসন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড ও নতুন স্টেডিয়াম সংলগ্ন মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে নির্মিত তোরণ দুইটি ভেঙে ফেলা হয়।
ঘটনাস্থলে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সহকারে টহল পরিচালনার সময় বিশ্বরোড মোড় এবং নতুন স্টেডিয়াম এলাকায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৩(ক) লঙ্গন করে তোরণ নির্মাণ করায় ২টি তোরণ অপসারণ করে প্রশাসন এবং ঘটনাস্থলে তোরণ স্থাপনকারী কাউকে পাওয়া যায়নি। এছাড়া, একই বিধিমালার ১৩(গ) বিধি লংঘন করে নির্বাচনী প্রতীকে আলোকসজ্জা করায় শহরের হরিপুর এলাকায় দাড়িপাল্লা প্রতীকের একজন সমর্থককে বিধিমালার ২৭(ক) বিধি অনুযায়ী পাঁচ হাজার টাকা এবং একই অপরাধে দ্বারিয়াপুর ট্রাকস্ট্যান্ড এলাকায় ধানের শীষ প্রতীকের একজন সমর্থককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, সংসদ নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিতে তোরণ নির্মাণ নিষিদ্ধ। আমরা খবর পেয়ে বিশ্বরোড মোড় ও নতুন স্টেডিয়াম এলাকায় গিয়ে দুইটি তোরণ দেখতে পাই। কিন্তু সংশ্লিষ্ট কাউকে সেখানে না পেয়ে আমরাই সেগুলোকে অপসারণ করেছি। তিনি আরও বলেন, উনার (ডা. শফিকুর রহমান) সফরও নির্বাচনী জনসভা উপলক্ষে এবং নির্বাচনেরই অংশ। কাজেই সফর উপলক্ষে তোরণ নির্মাণ আচরণবিধির লঙ্ঘন। অন্য কোথাও কি হয়েছে সেটি বলতে পারবো না।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি বলেন, আমাদের দুইটি তোরণ ভেঙে ফেলা দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা মিটিংয়ে বসেছি। প্রসঙ্গত, তোরণ দুইটি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্মাণ করা হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর জিএস এম. এম ফরহাদ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানসহ প্রমুখ।
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি







