ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১:৫২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

আজও মৃত্যুশূন্য দিন, শনাক্তের হার ১.৩

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১০২ জন। শনাক্তের হার ১ দশমিক ৩ শতাংশ। 

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু না থাকায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ অপরিবর্তিত থাকল। 

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবারও করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জন।
 
২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৩২টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় ৯ হাজার ৯৩২টি।