আজও রাজধানী ছাড়ছেন অনেকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ পিএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার
আজও রাজধানী ছাড়ছেন অনেকে
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। মূলত, ঢাকায় পশু কোরবানি করে সেই মাংস নিয়ে গ্রামে যাচ্ছেন তারা।
শুক্রবার (৩০ জুন) সকাল থেকে রাজধানীর বিভিন্ন টার্মিনালে যাত্রী ছিল চোখে পড়ার মতো।
যাত্রীরা বলছেন, ঈদের আগের কয়েকদিন যাত্রীর চাপ ও সড়কে ব্যাপক যানজট থাকে। তাই ঝামেলা এড়িয়ে সাচ্ছন্দ্যে বাড়ি যেতে ঈদের দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন তারা।
সিরাজগঞ্জের যাত্রী ইকবাল বলছেন, ঈদের আগে ব্যাপক যাত্রীর চাপ থাকে। সে সময় পরিবার নিয়ে যেতে খুব ভোগান্তিতে পড়তে হয়। তাছাড়া ঈদের আগে থেকেই বৃষ্টি ছিল। তাই, ঈদের পরদিন সাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছি।
ফরিদপুরের যাত্রী পলাশ বলেন, ঢাকায় পশু কোরবানি দিয়ে সেই মাংস নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। আত্মীয়-স্বজনকে মাংস দিব। প্রতিবছরই কোরবানি ঈদের পরের দিন গ্রামের বাড়ি যাওয়া হয়।
মিনাজ হোসাইন নামে আরেক যাত্রী বলছেন, স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় কোরবানি দিয়েছি। গ্রামে বাবা-মা ও আত্মীয়-স্বজনরা থাকেন। তাই, তাদেরকে মাংস দিতে ঈদের দ্বিতীয় দিন গ্রামে যাচ্ছি।
মাদারীপুরের যাত্রী মিলন জানান, একটি বাড়িতে কেয়ারটেকারের কাজ করি। পুরো বাড়িতে চারটি গরু কোরবানি হয়েছে। তাদের সাহায্য করতে ঢাকায় থাকতে হয়েছে। তাই, ঈদের পরের দিন বাড়ি যাচ্ছি।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের দ্বিতীয় দিনে অনেকেই গ্রামে ফিরছেন। বাস কাউন্টারগুলোতেও যাত্রীদের ভিড় রয়েছে। যাত্রী বাড়ায় বেড়েছে গাড়ির সংখ্যাও।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া











