ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২২:৫৮:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২২ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

হাফ ভাড়ার দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজও (২২ নভেম্বর) রাজধানীর কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা বাসে হাফ পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই সব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এ সময় ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, সড়কে যান চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করছে।