আজও সড়কে পোশাক শ্রমিকরা, গাজীপুরে ২০ কারখানা ছুটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
নতুন বেতন কাঠামো বাস্তবায়ন দাবিতে আজ শনিবারও সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সকাল থেকে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় এবং আশুলিয়া ও গাজিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তারা অবস্থান নিয়ে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার ভাঙচুর করেছে। পরিস্থিতি সামলাতে আশুলিয়া এলাকায় শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এছাড়া গাজিপুরে ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, মিরপুর-১৪তে সকাল থেকেই সড়ক অবরোধ করে তারা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে মিরপুর টেকনিক্যাল মোড় এলাকায়ও। বাংলা কলেজ ও টেকনিক্যাল মোড়ের মধ্যবর্তী এলাকার দু’লেনেই অবস্থান নিয়েছে আশপাশের ৫টি গার্মেন্টস শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাঙচুর করেছে।
এদিকে আশুলিয়ায় টানা ষষ্ঠ দিনের মতো আশুলিয়ায় জামগড়া এলাকায় বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান টিয়ারশেল ব্যবহার ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। তবে শ্রমিকরা পুলিশের ধাওয়া খেয়ে বিক্ষিপ্তভাবে মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করেছে। সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১০ জন শ্রমিক আহত হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। আহতদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, সকাল নয়টার দিকে আশুলিয়ার বেরণ এলাকার ইয়াগী বাংলাদেশ লিমিটেড কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় স্টারলিং ও উইন্ডি অ্যাপারেলস, এআর জিন্সসহ বেশ কয়েকটি কারখানার কয়েক হাজার শ্রমিক। এক পর্যায় শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেসেল ও জলকামান ব্যবহার করে এবং লাঠিচার্জ করে।
শিল্প পুলিশের এসপি সানা শামিনুর রহমান জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দশটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আমরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া শিল্প এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা সড়কে নেমে আসলে কয়েকদফা পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা হয়। শ্রমিক আন্দোলনের জেরে অন্তত: ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানায়, শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবির আন্দোলনে সকালে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার টার্গেট ফ্যাশন কারখানার শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধের চেষ্টা করে । এ সময় পুলিশ ধাওয়া দিয়ে, লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। এছাড়া মোগরখাল এলাকায় বিসিএল কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিলে তাদের সঙ্গে মালিকপক্ষের লোকজনের ধাওয়া-পাল্টা হয়। নগরের কোনাবাড়ী বিসিক এলাকায় কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সৃষ্টি করতে চাইলে পুলিশ তাদের ধাওয়া ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া, কোনাবাড়ী, মোগরখাল এলাকাসহ আশপাশের এলাকার অন্তত ২০টি কারখানা ছুটি দেয়া হয়। গাজীপুরের শিল্প এলাকা গুলির পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, আজ ৬ষ্ঠ দিনের মতো দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিকরা।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







