আজ মঙ্গলবারের বাজার দর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৪ এএম, ১ জুন ২০১৮ শুক্রবার
মঙ্গলবার রাজধানীর খুচরা বাজারগুলো ঘুরে দেখা গেছে পণ্যের দাম স্থিতিশীল আছে। সিটি করপোরেশন থেকে গরু ও মহিষের মাংসের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না রাজধানীর অধিকাংশ মাংস ব্যবসায়ি।
বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৩২ থেকে ৩৬ টাকা দরে বিক্রি হয়। সবজির দাম কিছুটা কমতির দিকে। বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৭০ টাকা, লাল আলু ২৫ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স, পটল, কাঁকড়ল ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৫০ থেকে ৫৫ টাকা, ঝিঙ্গা ৫৫ টাকা, গাজর , টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়।
স্থিতিশীল আছে আটা-ময়দা ও সবধরনের মসলার দাম। ছোলা-ডাল ও তেলের বাজারও স্থিতিশীল রয়েছে। দুয়েক দোকানে দামের সামান্য হেরফের হলেও অন্যান্য বছরের রোজার মত লাগামহীন নয়।
তবে চালের বাজার কিছুটা বাড়তির দিকে। মৌসুমের দেশি আটাশ চালের কেজি ৩৯ থেকে ৪০ টাকা, পুরনো আটাশের কেজি ৪৫ থেকে ৪৬ আর মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৬ টাকা কেজি দরে।
এদিকে রমজান উপলক্ষে সিটি করপোরেশন থেকে গরু ও মহিষের মাংসের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না রাজধানীর অধিকাংশ মাংস ব্যবসায়ি।
রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, মাংস ব্যবসায়িরা আগের মতই ৪৮০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন। ছোট আকারের এক হালি কক মুরগির দাম অন্তত ৭৫০ থেকে ৮০০ টাকা। দেশি জাতের একটি মুরগি এখন পড়ছে ২৪০ থেকে ২৮০ টাকা। ১৫৫ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগির মাংস।
মিরপুর এক নাম্বার কাঁচাবাজারের মুরগি বিক্রেতা মাহবুব শেখ বলেন, মুরগির খাবারের দাম বাড়তি। এই কারণে প্রায় দেড় মাস ধরেই মুরগির দাম বেড়েছে আর কমেনি।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি রুই মাছ এখন বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকা , বড় রুই এখন দাম ৩২০-৩৪০ টাকা, পাবদা কেজি ৪০০-৪৫০ টাকা, টেংরা ৪৫০-৫০০ টাকা , সরপুঁটি মাছ ১৮০-২২০ টাকা , তেলাপিয়া কেজি ১৪০-১৬০ টাকা, কই ১৮০ থেকে ২২০ টাকা, মলা ২৮০-৩৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া প্রতি কেজি দেশি শিং ও মাগুর মাছ ৬০০-৬৫০ টাকা এবং চাষের মাছগুলো ৪০০-৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
কালাচাদপুর বাজারে মাছ কিনতে আসা শিপলু রহমান বলেন, পাবদা মাছ কিনলাম। ৪৫০ টাকা কেজি। এই মাছ আগে ছিল ৩০০ থেকে ৩৪০ টাকা কেজি। রোজা আসায় দাম বেড়ে গেছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










