আজ আ. লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৭ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
২২তম জাতীয় সম্মেলন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় ৬ মাস পর বৈঠকে বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি। এতে সব সদস্য যোগ দেয়ার কথা রয়েছে।
শনিবার (৭ মে) বিকেল সাড়ে পাঁচটায় গণভবনে দলের সর্বোচ্চ ফোরামের এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনার কারণে প্রায় আড়াই বছর পরে এবারের সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং দলের আগামী জাতীয় সম্মেলনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে ও দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
কেদ্রীয় নেতারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বোচ্চ ফোরামের এ বৈঠকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে দলীয় প্রধানের কাছ থেকে। এদিকে তিন বছর পর পর হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন। সে হিসেবে ২২তম কাউন্সিল হওয়ার কথা চলতি বছর ডিসেম্বরে। এ বিষয়েও সভায় আলোচনা হতে পারে।
বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আমাদের সুনিদিষ্ট কিছু এজেন্ডা রয়েছে, এছাড়া দেশের সর্বশেষ রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির যে সংকট যাচ্ছে, যুদ্ধ এবং অন্যান্য কারণে সে বিষয়েও আলোচনা হতে পারে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানান, সর্বোচ্চ ফোরামের বৈঠকের সিদ্ধান্তগুলোকে দলীয় নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের আরও চাঙা করা, মাঠকে নির্বাচন উপযোগী করা, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুত করা, জনগণের প্রত্যাশা কিভাবে আওয়ামী লীগ পূরণ করবে, সেটা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
এছাড়া সাংগঠনিক বিষয়ে দলীয় সভাপতির কাছে এদিন রিপোর্টও জমা দেবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের নভেম্বরে দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছিল। তবে মহামারি পরিস্থিতিতে কমিটির স্বল্প সংখ্যক সদস্য সেখানে উপস্থিত ছিলেন। এবার সংক্রমণ কম থাকায় পূর্ণাঙ্গ কমিটি বৈঠকে বসতে যাচ্ছে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


