আজ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ এএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
পরীক্ষামূলক যাত্রা বা টেস্ট রান শুরুর সাড়ে তিন মাসের মাথায় প্রথমবারের মতো মেট্রোরেল স্পর্শ করবে আগারগাঁও স্টেশন। দিয়াবাড়ি স্টেশন থেকে প্রথম ৪ থেকে ৫টি স্টেশন পর্যন্ত সীমাবদ্ধ ছিল মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল। এবার তা নয়টি স্টেশনে দাঁড়াবে।
আজ রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা নাগাদ যাত্রা শুরু করবে ট্রেনটি। তবে এতে কোনো যাত্রী থাকবে না। এটি আগারগাঁও পৌঁছাবে বেলা এগারোটার দিকে।
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, ট্রেনের পরীক্ষামূলক চলাচলের জন্য উড়াল রেলপথ, বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।
এমআরটি-৬ প্রকল্পের ব্যবস্থাপক এ বি এম আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, সরকারের লক্ষ্য ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রথম টি স্টেশন পর্যন্ত মেট্রোরেল নিয়ে আসা। পরীক্ষামূলকভাবে প্রথম সেট ট্রেন রোববার আগারগাঁও আসবে।
দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ হচ্ছে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা।
প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে ট্রেন চলাচল করবে। এ রুটে ২৪ সেট ট্রেন চলাচল করবে।
পাঁচ থেকে ১০ মিনিট অন্তর ট্রেন ছেড়ে যাবে। রেলস্টেশন থাকবে সবমিলে ১৬টি। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর যানজট অনেকাংশেই কমে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
উইমেনআই২৪ডটকম//এসএল//
চিত্রদেশ//এফটি//
জনতারকণ্ঠ//এলএইচ//
সিটিনিউজ সেভেন ডটকম//আর//
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ






