ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৬:২২:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লাইন মেরামত কাজের জন্য ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারসহ বেশ কয়েকটি এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএসগামী ১২"×১৫০ পিএসআইজি বিতরণ লাইনের সালেহপুর সংলগ্ন স্থানে লিকেজ মেরামতের কাজের জন্য মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৯ ঘন্টা খোলামোড়া, আটিবাজার, কলাতিয়া, হজরতপুর ও মাঝেরচর এলাকায় বিদ্যমান সব শ্রেশির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একইসময়ে এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
 
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।