আজ জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
আজ বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। এবারের মূল প্রতিপাদ্য ‘উন্নত ডায়াবেটিস সেবা পেতে আজই ডিজিটাল নিবন্ধন করুন’।
ডায়াবেটিস একটি প্রাণঘাতী রোগ। এই রোগ হলে আর রক্ষা নেই। এমন সব ধ্যানধারণা আমরা পেছনে ফেলে এসেছি অনেকদিন আগেই। তবে হ্যা এটা সত্যি যে, ডায়াবেটিস এমন একটি রোগ যা কিডনি অকেজো, লিভার নষ্ট থেকে শুরু করে মারাত্মক জটিল সব রোগের জন্ম দিতে পারে। ডায়াবেটিস যে কারো হতে পারে আর এই রোগ হলে তা বয়ে বেড়াতে হয় জীবনভর। তবে এই রোগটিকে এখন আর ভয় পাওয়ার কিছু নেই। এই রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সবচেয়ে ফলপ্রসূ উপায় হলো সচেতনতা।
আর সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারেও আজ ২৮ ফেব্রুয়ারি পালিত হচ্ছে জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস।
বাংলাদেশ ডায়াবেটিস সমিতি প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি। কয়েকজন সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিসহ ডা.মোহাম্মদ ইব্রাহিমের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ডায়াবেটিস সমিতি। পরবর্তীতে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি তাদের প্রতিষ্ঠার এই দিনটিকেই জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ গ্রহণ করে।
প্রতিবরের মতো এবারেও ডায়াবেটিস সচেতনতা দিবসের পাশাপাশি পালিত হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৮টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে টিএসসি পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবে সমিতির কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ। এছাড়াও বারডেম অডিটোরিয়ামে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে একটি আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি এবং বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য সচিব মো.আসাদুল ইসলাম। এর পাশাপাশি সকাল ৮টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আয়োজন করা হয়েছে একটি ফ্রি হার্ট ক্যাম্পের। সাথে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে।
বংশে কারো ডায়াবেটিস থাকলে, ওজন খুব বেশি হলে ও নিয়মিত শরীর চর্চা না করলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এব্যাপারে সচেতন থাকলে ডায়াবেটিসের মতো ক্ষতিকর রোগ প্রতিরোধ করা সম্ভব।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ





