আজ জাতীয় ভোটার দিবস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
জাতীয় ভোটার দিবস আজ। প্রথমবারের মতো এ বছর দিবসটি উদযাপন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের প্রতিপাদ্য ‘ভোটার হব, ভোট দেব’। এ উপলক্ষে আজ শুক্রবার সারা দেশে বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছে ইসি। ইসি জানায়, শহীদের রক্তে রাঙানো মার্চ মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় ও পবিত্রতম হওয়ায় ১ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেয়া হয়েছে।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা অংশ নেবেন। একইদিন বিকালে নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে ভোটার দিবস উদযাপন করা হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
ভোটার দিবস উপলক্ষে ইসি সচিবালয়ে আলোকসজ্জা করা হয়েছে। ইসিসহ সারা দেশে পোস্টার সাঁটানো হয়েছে। ভোটার দিবসের একটি গান প্রচার করা হচ্ছে। ভোটার দিবস উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ করা হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ১ মার্চ দেশে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালন করা হবে। উৎসবমুখর পরিবেশে সারা দেশে জাতীয় ভোটার দিবস পালন করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি।
এর মধ্যে কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন ভবনে একটি আলোচনা সভা হবে। এছাড়া উপজেলা, জেলা, বিভাগ পর্যায়েও এ ভোটার দিবস পালনের জন্য সব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ সম্পর্কে সচিব হেলালুদ্দীন আরও বলেন, আমরা এখন থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ১ মার্চ থেকে শুরু করব। শুক্রবার ছয়জন ভোটারকে জাতীয় পরিচয়পত্র প্রদানের মাধ্যমে এর আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শুধু এ বছর উপজেলা পরিষদ নির্বাচন থাকায় ১ এপ্রিল এ কার্যক্রম শুরু হবে।
-জেডসি
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস










