ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২০:২৬:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

আজ জার্মান থেকে আসছে প্রায় ৮ লাখ টিকা

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ২ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও সাত লাখ ৯০ হাজার ডোজ টিকা আসছে আজ বিকেলে। শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকার চালান এসে পৌঁছাবে।


বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েরৃ সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।

তিনি জানান, টিকা গ্রহণ করতে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। পরে মিডিয়া ব্রিফ করা হবে।

এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন।

প্রথম ডোজ টিকা নিয়েছেন তার মধ্যে পুরুষ ১ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ২৪৭ জন। আর নারী ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৬০ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতার মধ্যে পুরুষ ৯৬ লাখ ৮৭ হাজার ৬৭৫ জন। আর নারী ৭২ লাখ ৩২ হাজার ৫৭৩ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ করা হয়েছে ১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫৫ ডোজ। মডার্নার টিকা প্রয়োগ করা হয়েছে ৫১ লাখ ৮১১ ডোজ। আর চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ করা হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ৪১৯ ডোজ।

অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট পাঁচ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ কভিড টিকা দেশে এসেছে।