আজ টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সড়কপথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। শুক্রবার দুপুরে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন এ তথ্য জানিয়েছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, রাষ্ট্রপতির এ সফরে তার সঙ্গে থাকবেন পরিবারের সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার দুপুর পৌনে ২টায় বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় গণ্যমান্য নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। মোনাজাত শেষে রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে সই করবেন।
পরিদর্শন বইয়ে সই করা শেষে রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা সহকারে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন। এরপর তিনি মাদারীপুরের শিবচরে যাবেন। সেখানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করবেন। এবং ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন তিনি।
শুক্রবার সন্ধ্যা সাতটার পরে শোভাযাত্রা সহকারে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











