ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২০:৫০:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

আজ তিন বিভাগে বৃষ্টি, কাল ঢাকায়: পূর্বাভাস

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৩ এএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

টানা কয়েকদিন শীতের তীব্রতা থাকলেও আজ মঙ্গলবার দেশের বেশির ভাগ এলাকায় বেড়েছে তাপমাত্রা। কমেছে শীতের অনুভূতি। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ বুধবারের মধ্যে দেশের বেশির ভাগ এলাকার আকাশে মেঘ আর কুয়াশা বাড়তে পারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গতকাল শুধু রংপুর বিভাগ, নওগাঁ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ এসব এলাকা থেকেও শৈত্যপ্রবাহ সরে যেতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকায় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অন্যান্য স্থানে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী দুই দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। কাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের আরও কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত খুব অল্প সময়ের জন্য সামান্য পরিমাণে হতে পারে।
 
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।