ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:৫২:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

আজ থেকে পাম্পে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ছে ১০–২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে আজ সোমবার (২০ এপ্রিল) থেকে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাড়তি সরবরাহ নিশ্চিত করতে সং

শ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

বিপিসি সূত্রে জানা গেছে, এতদিন সরবরাহ নির্ধারণে আগের বছরের একই সময়ের বিক্রির পরিমাণকে ভিত্তি ধরা হতো। নতুন সিদ্ধান্তে সেই সীমা বাড়ানো হয়েছে, যাতে বর্তমান চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া যায়।

পেট্রোল পাম্প মালিকরা এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তাদের মতে, চাহিদার তুলনায় সরবরাহ এখনও পুরোপুরি পর্যাপ্ত নয়। সরবরাহ আরও বাড়ানো গেলে ভোক্তাদের ভোগান্তি কমবে এবং পাম্পগুলোতে দীর্ঘ লাইনের চাপও হ্রাস পাবে।

এর আগে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাবে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়। বর্তমানে প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।